চল যাই অমরা পুরে - আবদুল লতিফ শাহ চন্দনাইশী

চল যাই অমরা পুরে, সেই দেশে মানুষ মরেনা
সেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকেনা ॥

মানুষ হয়ে মানুষ ধর, অমানুষের সঙ্গ ছাড়
চিনাইয়া দিব তোরে, অমরাপুরের বালাখানা ॥

নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করি লও তাড়াতাড়ি
রাখ তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা ॥

রাসুল নবীর কথা ধরি, মরার আগে যাও গো মরি
সাধন কর মানুষ ধরি, ঘুচে যাক তোর মরণ খানা ॥

আউলিয়াগণ সাধন করে, অমরত্ব লাভ করে
আউলিয়ার মৃত্যু নাইরে, হাদিসেতে হয় ঘোষণা ॥

লতিফে কয় মানুষ হইলে, অমরা পুরের মানুষ মিলে
মাইজভাণ্ডারে আছে মানুষ, মানুষ বিনে টের পাইল না ॥

Popular posts from this blog

মিলন হবে কত দিনে - লালন ফকির

ভজ রে আনন্দের গৌরাঙ্গ - লালন শাহ

পাঁচ টাকা দূরত্বে তুমি এখন -- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ