চল যাই অমরা পুরে - আবদুল লতিফ শাহ চন্দনাইশী
চল যাই অমরা পুরে, সেই দেশে মানুষ মরেনা সেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকেনা ॥ মানুষ হয়ে মানুষ ধর, অমানুষের সঙ্গ ছাড় চিনাইয়া দিব তোরে, অমরাপুরের বালাখানা ॥ নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করি লও তাড়াতাড়ি রাখ তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা ॥ রাসুল নবীর কথা ধরি, মরার আগে যাও গো মরি সাধন কর মানুষ ধরি, ঘুচে যাক তোর মরণ খানা ॥ আউলিয়াগণ সাধন করে, অমরত্ব লাভ করে আউলিয়ার মৃত্যু নাইরে, হাদিসেতে হয় ঘোষণা ॥ লতিফে কয় মানুষ হইলে, অমরা পুরের মানুষ মিলে মাইজভাণ্ডারে আছে মানুষ, মানুষ বিনে টের পাইল না ॥